28 C
আবহাওয়া
৩:২৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » মাদক মামলায় পরীমণির বিরুদ্ধে সাক্ষ্য পেছালো

মাদক মামলায় পরীমণির বিরুদ্ধে সাক্ষ্য পেছালো

মাদক মামলায় পরীমণির বিরুদ্ধে সাক্ষ্য পেছালো

আদালত প্রতিবেদক: রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ১ জুলাই দিন ধার্য করেছেন আদালত। রোববার (২৮ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন পরীমণির পক্ষে হাজিরা দেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।

এরপর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী মামলাটি উচ্চ আদালতে আদেশের অপেক্ষায় আছে বলে সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১ জুলাই দিন ধার্য করেন। এছাড়া অন্য দুই আসামি আদালতে হাজিরা দেন।

এর আগে ২০২৩ সালের ৯ জানুয়ারি পরীমণির মাদক মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত থাকবে বলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচাপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আদেশ দেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, চিত্রনায়িকা পরীমণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কোনো কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে লিখিতভাবে সিআইডিকে জানানো হয়েছে, ২০১৯-২০ অর্থবছরে পরীমণির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। ২০২০ সালের ৩০ জুন ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়।

পরীমণি বিভিন্ন স্থান থেকে এ মামলার দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রেখেছিলেন। মাদকদ্রব্য রাখার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরীমণি তার গাড়িটি মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহার করতেন।

বিএনএনিউজ/ এসবি/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত