25 C
আবহাওয়া
৮:১০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মঙ্গলবার থেকে চবিতে সশরীরে ক্লাসের সিদ্ধান্ত

মঙ্গলবার থেকে চবিতে সশরীরে ক্লাসের সিদ্ধান্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মঙ্গলবার (৩০ এপ্রিল) থেকে সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় সিন্ডিকেট ও ডিন’স কমিটির একটি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে তীব্র গরমে সারাদেশে স্কুল, কলেজ ও মাদ্রাসার বন্ধ ঘোষণার প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও ডিন’স কমিটির সিদ্ধান্তে রোববার ২১ (এপ্রিল) চবির সকল ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিএনএনিউজ/ সুমন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন