29 C
আবহাওয়া
১:২৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কলকাতায় উড়াল দিলেন অপু

কলকাতায় উড়াল দিলেন অপু

অপু

বিনোদন ডেস্ক: প্রায় দুই সপ্তাহ যুক্তরাষ্ট্রে থাকার পর দেশে ফিরে আবার কলকাতায় উড়াল দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। গত বৃহস্পতিবার ছেলে জয়কে নিয়ে ঢাকায় ফিরেছেন তিনি।

শুক্রবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা দুটি সেলফি পোস্ট করেন পরিচালক বন্ধন বিশ্বাস। ক্যাপশনে লিখেছেন, ‘দেখা হবে কলকাতা চলচ্চিত্র উৎসবে…।’

বুঝতে আর বাকি রইল না, কলকাতায় শুরু হওয়া বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অংশ নিতেই তাদের সেখানে যাওয়া।

কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ঈদে মুক্তি পাওয়া ‘লাল শাড়ি’ ছবিটি। সরকারি অনুদানে তৈরি ‘লাল শাড়ি’ ছবিটি প্রযোজনা প্রতিষ্ঠান অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে তৈরি হয়েছে।

এদিকে অপু বিশ্বাস তার ফেসবুক পেজে কলকাতার সিনেমাপ্রেমী ও শুভাকাঙ্ক্ষীদের তার প্রথম প্রযোজিত ছবি ‘লাল শাড়ি’ দেখার আহ্বান জানিয়েছেন।

ক্যাপশনে তিনি লিখেছেন, ৩০ জুলাই বেলা সাড়ে তিনটায় কলকাতার নন্দনে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘লাল শাড়ি’ প্রদর্শিত হবে। কলকাতার দর্শকদের দেখার আমন্ত্রণ রইল।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত