25 C
আবহাওয়া
৯:২২ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » রাশিয়ার বিরুদ্ধে হামলায় উত্তর কোরিয়ার রকেট ব্যবহার করছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে হামলায় উত্তর কোরিয়ার রকেট ব্যবহার করছে ইউক্রেন


বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের বিরুদ্ধে হামলায় রাশিয়ার পক্ষ নিয়েছে উত্তর কোরিয়া। কিন্তু ইউক্রেনীয় গোলন্দাজ বাহিনী রাশিয়ার বিরুদ্ধেই উত্তর কোরিয়ার তৈরি রকেট ব্যবহার করছে বলে জানা যাচ্ছে।

ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা ফিনানশিয়াল টাইমস খবর দিচ্ছে, উত্তর কোরিয়ার ঐ অস্ত্র ইউক্রেন আগে ব্যবহার করেছে বলে জানা যায়নি।

তবে বিধ্বস্ত শহর বাখমুতের কাছে ইউক্রেনীয় সৈন্যরা ফিনানশিয়াল টাইমসের সাংবাদিককে সোভিয়েত আমলে তৈরি গ্রাড মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম (এমএলআরএস) দেখিয়েছে।

ইউক্রেনের অস্ত্রের এই নতুন উৎস প্রমাণ করছে, কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে সবচেয়ে বড় এই সংঘাতে পুরনো সোভিয়েত অস্ত্র থেকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ইত্যাদি দেশের সরবরাহ করা অত্যাধুনিক প্রিসিশন অস্ত্রের সবই ব্যবহৃত হচ্ছে বলে ফিনানশিয়াল টাইমস মন্তব্য করেছে।

ওদিকে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, এই অস্ত্রের লেনদেনের কথা উত্তর কোরিয়া এবং রাশিয়া – দুটি দেশই অস্বীকার করেছে।

ইউক্রেনীয় গোলন্দাজ বাহিনীর একজন কমান্ডার রুসলান ফিনানশিয়াল টাইমসকে বলছেন, উত্তর কোরিয়ার এই রকেট তাদের সৈন্যরা ব্যবহার করতে বিশেষ আগ্রহী না। কারণ এই রকেটে অনেক সময় ভুল ফায়ার হয় এবং বিস্ফোরণ ঘটাতে ব্যর্থ হয়।

রকেটের চিহ্ন দেখে সেগুলো ১৯৮০ এবং ১৯৯০ এর দশকে তৈরি বলে মনে হচ্ছে।

ইউক্রেনীয় গ্রাড ইউনিটের একজন সদস্য সংবাদদাতাকে রকেট লঞ্চারের খুব কাছে না যাওয়ার জন্য সতর্ক করেন এবং বলেন যে, উত্তর কোরিয়ার এই রকেট “নির্ভরযোগ্য না, এবং কখনও কখনও পাগলের মতো আচরণ করে।”

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ