26 C
আবহাওয়া
৯:৪২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে লকডাউনের ৭ম দিনে ১৪২ মামলা

চট্টগ্রামে লকডাউনের ৭ম দিনে ১৪২ মামলা


বিএনএ,চট্টগ্রাম: কঠোর লকডাউনের ৭ম দিনে বিধিনিষেধ অমান্য করায় চট্টগ্রাম নগরজুড়ে ১৪২ মামলায় ৫৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ জুলাই) দিনব্যাপি নগরীর চকবাজার, বাকলিয়া, কর্ণফুলী, আকবরশাহ, বায়েজিদ, হালিশহর, পাহাড়তলী, লালখান বাজার, খুলশী, চান্দগাও, পাঁচলাইশ, ফিরিঙ্গীবাজার, সদরঘাট, ডবলমুরিং, বন্দর, পতেঙ্গা, ইপিজেড, নতুনব্রীজ ও মইজ্জারটেক এলাকায় অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসন, বিআরটিএ ও চসিকের ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই জরিমানা আদায় করেন। পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্য বিধি প্রতিপালনে সচেতন করেন।

নগরের আকবরশাহ, বায়েজিদ, হালিশহর ও পাহাড়তলী এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান, জিসান বিন মাজেদ, মুহাম্মদ ইনামুল হাছান, মো. আশরাফুল আলম, সুরাইয়া ইয়াসমিন ও রেজওয়ানা আফরিন। এসময় তারা ৩৬ মামলায় ১৩ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ ও সুজন চন্দ রায় নগরের ফিরিঙ্গীবাজার, সদরঘাট ও ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১৩ মামলায় ২ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করেন।

নগরের বন্দর, পতেঙ্গা ও ইপিজেড এলাকায় অভিযান পরিচালনায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসা ও পিযুষ কুমার চৌধুরী। এসময় তারা ১২ মামলায় ১১ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করেন। তাছাড়া বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাস ও শাহারিয়ার মুক্তার নগরের নতুনব্রিজ ও মইজ্জারটেক এলাকায় অভিযান চালিয়ে ১৪ মামলায় ১০ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করেন। এছাড়া নগরের বাকলিয়া, খুলশী, চকবাজার, চান্দগাঁও, পাঁচলাইশ, হালিশহর, পাহাড়তলি, কর্ণফুলী ও লালখান বাজার এলাকায় অভিযান পরিচালনায় করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা, হুছাইন মুহাম্মদ, নাঈমা ইসলাম ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ২৪ মামলায় ১১ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বিস্তার রোধে জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ