31.4 C
আবহাওয়া
৫:৫৪ অপরাহ্ণ - জুন ৩০, ২০২৬
Bnanews24.com
Home » খামেনির দাফনে অংশ নিতে ইরান যাচ্ছেন স্পিকার

খামেনির দাফনে অংশ নিতে ইরান যাচ্ছেন স্পিকার


বিএনএ, ডেস্ক :ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনে অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.)হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বিষয়টি নিশ্চিত করে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ইরানের আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ও জানাজার নামাজ ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও মাশহাদ শহরে অনুষ্ঠিত হবে। ওই জানাজায় বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অংশ নেবেন। আগামী ২ জুলাই তিনি ঢাকা থেকে রওনা করবেন।

স্পিকার ছাড়াও জাতীয় সংসদের কয়েকজন সদস্য নিজ উদ্যোগে জানাজায় অংশ নিতে ইরানে যাবেন বলে জানা গেছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিমান হামলায় নিহত হন তিনি। ইরানের কর্তৃপক্ষ আশা করছে, আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষের সমাগম হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ