23 C
আবহাওয়া
৪:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » সত্যিই কি মা হচ্ছেন সোনাক্ষী!

সত্যিই কি মা হচ্ছেন সোনাক্ষী!

SONAKHI

বিনোদন ডেস্ক: ভারতের বিশেষ বিবাহ আইনে গত ২৩ জুন নিজেদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। এবার নতুন খবর হলো, বিয়ের ঘ্রাণ না শুকাতেই হাসপাতালে দাবাং অভিনেত্রী। গুঞ্জন উঠেছে, তবে কী মা হতে চলেছেন তিনি?

মূলত একটি ভিডিওকে ঘিরে এমন জল্পনার শুরু। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন সোনাক্ষী ও জাহির। তবে ছবি শিকারিদের দেখতে পেয়েই তারা এড়িয়ে যান। উঠে পড়েন গাড়িতে। আর এটি দেখেই সবার ধারণা, তাহলে বোধহয় অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

ইতোমধ্যে বিষয়টি নিয়ে নেটিজেনদের এক অংশ চলে গেছেন অতীতে। তারা টানছেন আলিয়া ভাটের উদাহরণ। বলছেন, তিনিও কিন্তু বিয়ের দুই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন। হয়তো সে পথেই হাঁটছেন সোনাক্ষীও। তবে ঠিক কী কারণে হাসপাতালে গিয়েছিলেন, তা নিয়ে মুখ খোলেননি এ তারকা দম্পতি।

বিয়ের মাধ্যমে সাত বছরের প্রেম পূর্ণতা পেয়েছে সোনাক্ষী-জাহিরের। সালমানের দেওয়া এক পার্টিতেই প্রথম দেখা হয়েছিল তাদের। সেখান থেকেই বন্ধুত্ব অতঃপর প্রেম এবং বিয়ে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!