24 C
আবহাওয়া
৮:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » গাইবান্ধায় বাস-প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ২

গাইবান্ধায় বাস-প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ২


বিএনএ, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে কারের যাত্রী ও চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৩০ ‍জুন) সকাল ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের পান্থাপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন প্রাইভেট কারের যাত্রী ফেনী জেলার ফুলগাছি উপজেলার দামুড়া গ্রামের মৃত হাজী আব্দুল মান্নানের পুত্র আবুল বাশার (৬০) ও কারের চালক ঢাকার শ্যামপুর দনিয়া এলাকা হক মিয়ার পুত্র মো. মিজান।

স্থানীয়দের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেট কারটি একজন যাত্রী নিয়ে রংপুরের দিকে যাচ্ছিল। পথে উপজেলার পান্তাপাড়ার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কার চালক মিজান ও যাত্রী বাশার মিয়া মারা যান।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফ আনোয়ার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে।

বিএনএ/এমএফ/এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে