34 C
আবহাওয়া
৩:৫৩ অপরাহ্ণ - মে ৩০, ২০২৬
Bnanews24.com
Home » দেশে ফিরছেন হাজিরা

দেশে ফিরছেন হাজিরা


বিএনএ, বিশ্বডেস্ক :মক্কা-মদিনার পবিত্র ভূমি ছেড়ে শনিবার ভোরবেলা বাংলাদেশের মাটিতে পা রাখতে শুরু করেছেন হাজিরা।সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাজিদের নিয়ে প্রথম বিমানটি উড্ডয়ন করে।

ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে,হজযাত্রীদের এই ঘরে ফেরার ধারা চলবে আগামী ১ জুলাই পর্যন্ত। প্রথম দিনেই মোট ১৩টি আলাদা ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজির দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে, গত ১৭ এপ্রিল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইট যাত্রা শুরু করেছিল। আর বাংলাদেশ থেকে সর্বশেষ দলটিকে নিয়ে ২১ মে বিমান পৌঁছায় সৌদি আরবে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার সৌদি সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই হাজিদের জন্য আবাসন ব্যবস্থা, তাঁবু নির্ধারণ, যাতায়াত এবং ভিসাসহ সমস্ত আইনি প্রক্রিয়া সফলভাবে শেষ করা হয়েছিল। একই সাথে বিমান সংস্থাগুলোর সাথে নিবিড় যোগাযোগের কারণে ফ্লাইটের শিডিউলে বড় কোনো বিপর্যয় ঘটেনি।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ