22 C
আবহাওয়া
২:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ার ঘোপালে কাপ-পিরিচ মার্কার সমর্থনে পথসভা

ছাগলনাইয়ার ঘোপালে কাপ-পিরিচ মার্কার সমর্থনে পথসভা

ছাগলনাইয়ার ঘোপালে কাপ-পিরিচ মার্কার সমর্থনে পথসভা

বিএনএ, ফেনী: আগামী ৫ জুন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদারের সমর্থনে ছাগলনাইয়ার ঘোপালে পথসভা করা হয়েছে।

বুধবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলা ঘোপাল ইউনিয়নের পুরাতন মুহুরীগঞ্জ বাজারে কাপ-পিরিচ মার্কার সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদার।

ছাগলনাইয়ার ঘোপালে কাপ-পিরিচ মার্কার সমর্থনে পথসভা
মঞ্চে উপস্থিত মিজানুর রহমান মজুমদারসহ অন্যান্য নেতাকর্মীরা।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুল হক মানিকের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন বুলবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মজিবুর রহমান মুজিব, বঙ্গবন্ধু গবেষক ড. মাসুম চৌধুরী, ক্যাপ্টেন (অবঃ) শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিবি জুলেখা শিল্পী, ঘোপাল ইউপি চেয়ারম্যান মো. সেলিম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামশেদ আলম, মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিএনএনিউজ/ এবিএম নিজাম উদ্দিন/ রেহেনা/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু