29 C
আবহাওয়া
১২:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » সেই নবজাতকের ঠাঁই হলো ইউএনওর বুকে

সেই নবজাতকের ঠাঁই হলো ইউএনওর বুকে

সেই নবজাতকের ঠাঁই হলো ইউএনওর বুকে

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): সন্তান প্রসবের পর মায়ের বুকে ঠাঁই না হলেও ঠাঁই হয়েছে ইউএনওর বুকে। মঙ্গলবার (৩০ মে) এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।

জানা যায়, উপজেলার বন্দর কমিউনিটি ক্লিনিকে জন্মের পর নবজাতককে ফেলে পালিয়েছেন মা। বর্তমানে শিশুটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমনের তত্ত্বাবধানে রয়েছে।

মঙ্গলবার (৩০ মে) বিকালে হাসপাতালের নার্সরা শিশুটির মায়ের খোঁজ করে তাকে কোথাও খুঁজে পায়নি।

হাসপাতাল সূত্র জানায়, বৈরাগ ইউনিয়নের আজিজ সাহেবের মার্কেটের নিচে মানসিকভাবে অসুস্থ এক নারী সন্তান প্রসব করে। এরপর স্থানীয়দের সহায়তায় বন্দর কমিউনিটি ক্লিনিকে নেওয়া হয় ওই নারীকে। সেখানে কর্মরত ডাক্তার ও নার্সের সহায়তায় নবজাতকটিকে প্রাথমিকভাবে পরিচর্চা করা হয়। বিকালে দিকে নার্সরা সন্তান প্রসবিনীকে খোঁজাখুঁজি করে কোথাও পায়নি।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন জানান, হাসপাতালের তত্ত্বাবধায়ক আমাকে বিষয়টি জানিয়েছেন। নবজাতকটির পরিবারের সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিশুটির মা বা তার পরিবারের কোন সদস্যের কেউ সন্ধান দিতে পারলে উপজেলা প্রশাসন বরাবর যোগাযোগ করতে বলা হয়েছে।

বিএনএনিউজ/এনামুল হক নাবিদ,বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!