26 C
আবহাওয়া
৬:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ৩৫ হাজার

বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ৩৫ হাজার

বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ৩৫ হাজার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় লাইসেন্স ব্যতীত পশুখাদ্য বিক্রির দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ মে) উপজেলার খায়ের মঞ্জিল ও ফুলতল এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন বলেন, বাংলাদেশ মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী পটিয়া পোল্ট্রি ফিডকে ১৫ হাজার ও বোয়ালখালী ভেটেরিনারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ওষুধ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স ওরিয়েন্ট ভেটেরিনারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোহাম্মদ মহিউদ্দিন আকরাম।

বিএনএনিউজ/বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের