29 C
আবহাওয়া
১:২১ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » অপহৃত পাকিস্তানী টিভি সাংবাদিকের মুক্তি

অপহৃত পাকিস্তানী টিভি সাংবাদিকের মুক্তি

সাংবাদিক সামি আব্রাহাম

বিশ্ব ডেস্ক:  পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থক বলে পরিচিত বোল টিভির  সাংবাদিক অপহৃত সামি আব্রাহাম অবশেষে মুক্তি পেয়েছেন।মঙ্গলবার (৩০ মে ২০২৩)সকালে তিনি বাসায় ফিরেন।

আব্রাহামের ভাই আলী রাজা এবং বোল টিভির খবরে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

বোল টিভির খবরে অজ্ঞাত ব্যক্তিরা তাকে অপহরণ করেছে বলে দাবি করা হয়েছিল। ধারণা করা হচ্ছে , সরকারের গোয়েন্দা সংস্থার লোকজন তাকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

সাংবাদিক সামি আব্রাহাম গাড়ি যোগে রাজধানী ইসলামাবাদের অফিস থেকে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয়েছিল। তবে তার চালক অক্ষত ছিলেন।

পাকিস্তানি পুলিশ ও গোয়েন্দা সংস্থা তাকে আটকের কথা অস্বীকার করেছিল।

খান-পন্থী আরেক সাংবাদিক ইমরান রিয়াজ খান নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ পর আব্রাহামের নিখোঁজ হয়েছিল।

সূত্র :আল জাজিরা।

বিএনএনিউজ২৪, জিএন

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী