28 C
আবহাওয়া
৮:০৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে রিকশাচালকের মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে রিকশাচালকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট

বিএনএ, ঢাকা: রাজধানীর খিলক্ষেত এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে জাহাঙ্গীর হোসেন (২৫) নামে এক রিকশাচালক মারা গেছেন।

সোমবার (৩০ মে) ভোরের দিকে খিলক্ষেত খাঁ পাড়া এলাকার হানিফের রিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে।

মৃতের সহকর্মী মো. আয়নাল জানান, আমরা রিকশা গ্যারেজে থাকি। ভোরের দিকে বৈদ্যুৎতিক লাইনে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকেন জাহাঙ্গীর। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।জাহাঙ্গীরের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বিএনএ/আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু