23 C
আবহাওয়া
৫:০২ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » জামিন পেয়েছেন বিএনপি নেতা আসলাম চৌধুরী

জামিন পেয়েছেন বিএনপি নেতা আসলাম চৌধুরী

জামিন পেয়েছেন বিএনপি নেতা আসলাম চৌধুরী

বিএনএ, ঢাকা : নাশকতার দুই মামলায় দীর্ঘদিন জেলে থাকার পর বিএনপির নেতা মোহাম্মদ আসলাম চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আসলাম চৌধুরীর আইনজীবী হাসিবুর রহমান জানিয়েছে, রাজধানীর কোতয়ালী ও শাহবাগ থানায় দায়ের করা মামলায় তিনি জামিন পাওয়ায় তার মুক্তিতে কোনো বাধা নেই।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

ঢাকার খিলক্ষেত এলাকা থেকে ২০১৬ সালের ১৫ মে গ্রেফতার হন বিএনপির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক আসলাম চৌধুরী।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা