28 C
আবহাওয়া
১:০১ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বরিশালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

হাটহাজারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিএনএ, বরিশাল: বরিশাল রাজাপুরে পানিতে ডুবে জামিলা আক্তার (৬) ও আব্দুল্লাহ (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে জেলার রাজাপুর উপজেলার গালুয়া এলাকায় ও দুপুর দেড়টার দিকে বামনকাঠি এলাকায় পৃথক স্থানে দুই শিশুর মৃত্যু হয়। নিহত জামিলা আক্তার উপজেলার গালুয়া এলাকার আঃ বারেক এর মেয়ে ও নিহত আব্দুল্লাহ একই উপজেলার বামনকাঠি এলাকার মোঃ রফিক হাওলাদারের ছেলে।

নিহত জামিলার চাচা আব্দুস শুকুর জানান, পরিবারেরর অগোচরে জামিলা পুকুরের পানিতে পরে ডুবে যায়। পরে পুকুর থেকে তার ভাসমান দেহ উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে নিহত আব্দুল্লাহর পরিবার জানান, ঘরের পাশে থাকা পুকুরে পরিবারের অগোচরে আব্দুল্লাহ গোসল করতে গেলে পানিতে পরে ডুবে যায়, পরে আব্দুল্লাহর বাবা রফিক হাওলাদার পুকুরের পানিতে ভাসতে দেখে তাৎক্ষনিক উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএ/ সাইয়েদ কাজল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী