18 C
আবহাওয়া
১০:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে অচেতন অবস্থায় যুবক উদ্ধার

রাজধানীতে অচেতন অবস্থায় যুবক উদ্ধার

রাজধানীতে অচেতন অবস্থায় যুবক উদ্ধার

বিএনএ, ঢাকা: রাজধানীর ধানমন্ডি লেকেরপাড় থেকে অচেতন অবস্থায় মো. বাবুল (৪৫) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১৮ হাজার টাকা খুইয়েছেন বলে জানা গেছে। রোববার (৩০ এপ্রিল) বিকেল ৫টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে।

পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসার জন্য তাকে ভর্তি করানো হয়।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুয়ীদ খান জানান, ধানমন্ডি ১১ নম্বর রোডে লেকের পাশে পড়ে ছিলেন ওই ব্যক্তি। স্থানীয়রা দেখে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির পকেটে একটা মুঠোফোন পাওয়া যায়। তবে সঙ্গে কোনো টাকা-পয়সা বা পরিচয়পত্র পাওয়া যায়নি। পরে তার ফোন থেকেই স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়। ভুক্তভোগীকে ঢামেক হাসপাতালে পাকস্থলি পরিষ্কার করানোর পর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

বাবুলের ভাতিজা মো. রিফাত জানান, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে। এলাকায় চাচার মুদি দোকান রয়েছে। চিকিৎসার জন্য আজ রোববার সকালে ঢাকায় এসেছিলেন। ধানমন্ডিতে চিকিৎসা নেওয়ার কথা ছিল। ধানমন্ডি লেকের ভিতর কেউ তাকে দই খাইয়ে অচেতন করে সঙ্গে থাকা ১৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলে ভুক্তভোগী বাবুল মিয়ার বরাত দিয়ে জানান ভাতিজা রিফাত।

বিএনএনিউজ/আজিজুল হাকিম, হাফিজ, বিএম, হাসিনা আকতার

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু