25 C
আবহাওয়া
১২:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » পাঞ্জাবের কারখানায় গ্যাস লিক, ১১ জন নিহত

পাঞ্জাবের কারখানায় গ্যাস লিক, ১১ জন নিহত


বিএনএ ডেস্ক : ভারতের  পাঞ্জাব প্রদেশের লুধিয়ানায় গ্যাস লিক করে অন্তত ১১ জন নিহত হয়েছে।  রোববার (৩০ এপ্রিল) একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।  এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৪ জন।

এনডিটিভির খবরে বলা হয়, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও ছয়জন পুরুষ রয়েছে। এই ঘটনায় মারা যাওয়া ১১ জনের মধ্যে ১০ ও ১৩ বছর বয়সী দুইজন বালক রয়েছে।

গ্যাস লিকের পর একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়াও ডাক্তার, অ্যাম্বুলেন্স এবং একটি ফায়ার ব্রিগেড দলও ঘটনাস্থলে অবস্থান করছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের ৫০ সদস্যের একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!