27 C
আবহাওয়া
১১:০০ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ইরাকে কোন মার্কিন সেনা থাকতে পারবে না: খামেনি

ইরাকে কোন মার্কিন সেনা থাকতে পারবে না: খামেনি


বিএনএ বিশ্বডেস্ক : ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইরাকে কোন মার্কিন সেনা ইরাকে থাকতে পারে না। যুক্তরাষ্ট্র কখনও কারও বন্ধু হতে পারে না। মার্কিন সেনাদের দ্রুত ইরাক থেকে বের করে দিতে বলেন তিনি।তেহরানে শনিবার(২৯ এপ্রিল) ইরাকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন ইরানের ওই সর্বোচ্চ নেতা।

আনাদোলুর  খবরে বলা হয়, গত বছরের অক্টোবরে নির্বাচিত হওয়ার পর ইরাকি প্রেসিডেন্ট আব্দুল লতিফ রাশিদের এটাই প্রথম ইরান সফর।

এ সময় তিনি ইরাকের প্রেসিডেন্টকে বলেন, আমরা ‘ভয়ঙ্কর শত্রু’ থেকে এখন পরস্পরের আন্তরাঙ্গ বন্ধু হতে চাই। ইরাক-ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চাই।

এর আগে শনিবার সকালে ইরাকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

রাইসি বলেন, আমরা আমাদের নিজেদের স্বার্থে আমাদের মধ্যে সহযোগিতার হাত আরও সম্প্রসারিত করছি। মার্কিনিরা তাদের নিজেদের স্বার্থ ছাড়া ান্য কিছুই বোঝে না। তাই তাদেরকে আর এ অঞ্চলে দেখতে চাই না।

বিএনএ/ ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!