24 C
আবহাওয়া
৫:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » হালদায় ১০ হাজার মিটার ঘেরা জাল জব্দ

হালদায় ১০ হাজার মিটার ঘেরা জাল জব্দ

হালদায় ১০ হাজার মিটার ঘেরা জাল জব্দ

বিএনএ,চট্টগ্রাম: এপ্রিল মাস থেকে দক্ষিণ এশিয়ায় কার্প জাতীয় মাছের অন্যতম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীতে শুরু হয়েছে প্রজনন মৌসুম। এ উপলক্ষে নদীতে মা মাছ ডিম ছাড়ার জন্য আসতে শুরু করেছে। এজন্য চোরা শিকারীরাও মা মাছ শিকারে বেশ তৎপর হয়েছে। তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সাত্তারঘাট থেকে নাজিরহাট অংশে অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন। অভিযানে ১০ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে।

নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, মা মাছ রক্ষায় হালদায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে গোপন খবরে নদীর সাত্তারঘাট থেকে নাজিরহাট পর্যন্ত অভিযান চালিয়ে ১০ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে