25 C
আবহাওয়া
১:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে হতাহত ২

চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে হতাহত ২

চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে হতাহত ২

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে জিহাদুল ইসলাম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) ভোর ৬টার দিকে নগরের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ রাঙ্গুনিয়া কোদালা চা বাগান ১ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা আনোয়ার ইসলামের ছেলে। এ সময় তার দাদি লেদু মিয়ার স্ত্রী লায়লা বেগম আহত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির  এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ভোর সাড়ে ৬টার দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বাস-অটোরিকশা সংঘর্ষে দাদি-নাতি আহত হন।

এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নাতিকে মৃত ঘোষণা করেন। দাদিকে ২৮ নম্বর ওয়ার্ডে চিতিৎসা দেয়া হচ্ছে বলে তিনি জানান।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!