26 C
আবহাওয়া
১২:১৬ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কুইজ সোসাইটির উদ্যোগে ববিতে কুইজ প্রতিযোগিতা

কুইজ সোসাইটির উদ্যোগে ববিতে কুইজ প্রতিযোগিতা


বিএনএ, ববি : স্বাধীনতা দিবস-২০২৩ উপলক্ষে  কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি (বিইউকিউএস)। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন৷ বিজয়ী তিনজন প্রতিযোগীকে পরবর্তীতে পুরষ্কৃত করা হবে।

এসময়ে উপস্থিত ছিলেন,  কুইজ সোসাইটির উপদেষ্টা ববি লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সিরাজিস সাদিক, উপদেষ্টা বিইউকিউএসের সাবেক সভাপতি মারুফ আহমেদ, উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান শোয়েব, সোসাইটির সভাপতি হাওয়া ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস ইভাসহ অন্যআন্য সদস্যরা।

প্রতিযোগিতা শেষে এক আলোচনায় মারুফ আহমেদ বলেন, “কুইজ সোসাইটির স্বাধীনতার উপর এই কুইজ আয়োজন তরুণ প্রজন্মের মাঝে  আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার রাজনৈতিক, সামাজিক, এবং অর্থনৈতিক তাৎপর্য সম্বলিত জ্ঞানস্পৃহা বৃদ্ধি করবে। একটি স্বাধীন দেশ হিসেবে গর্ব করার মত আমাদের সংগ্রাম রয়েছে যার স্ফুলিঙ্গ তরুণদের মননে ছড়িয়ে দিতে হবে।”

সবাইকে শুভেচ্ছা জানিয়ে মো: সিরাজিস সাদিক বলেন, “সুনাগরিক হিসেবে গড়ে তুলতে জ্ঞানচর্চার কোন বিকল্প নেই। তাই, আত্ম-উন্নয়নে আমাদের বেশি করে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।  কুইজ সোসাইটির শিক্ষা নির্ভর এই কার্যক্রম বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞান চর্চায় সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।”

বিএনএনিউজ/রবিউল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু