22 C
আবহাওয়া
৭:৪১ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বিএনএ,মিরসরাই: মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাই পৌরসভার বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম অমল আবদুল মোতালেব (২৫)। তিনি করেরহাট ইউনিয়নের কাটাগাং গ্রামের হাজী খলিল বাড়ীর আবদুল মান্নানের পুত্র।

স্থানীয়রা জানান, বুধবার সকালে আবদুল মোতালেব চট্টগ্রাম শহরে যাওয়ার পথে মিরসরাইয়ের বটতল নামক স্থানে বেপরোয়া গতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। সেখান থেকে তাকে উদ্ধার করেমিরসরাই সেবা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার (ওসি) একেএম শরফুদ্দীন জানান, নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ আশরাফউ‌দ্দিন,ওজি

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা