22 C
আবহাওয়া
১:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ‘স্পেন-বাংলাদেশের সম্পর্ক দৃঢ় হচ্ছে’

‘স্পেন-বাংলাদেশের সম্পর্ক দৃঢ় হচ্ছে’

‘স্পেন-বাংলাদেশের সম্পর্ক দৃঢ় হচ্ছে’

বিএনএ, ঢাকা: স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খাবিয়ের সালিদো ওরটিজ বলেছেন, বাংলাদেশের সঙ্গে স্পেনের সম্পর্ক দীর্ঘদিনের, বর্তমানে সেই অনন্য উচ্চতায় পৌঁছেছে।

গত সোমবার স্পেনের মাদ্রিদের একটি হোটেলে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দূতাবাস আয়োজিত কূটনীতিকদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে স্প্যানিশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশি কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।

স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ অতিথিদের অভ্যর্থনা জানান।

স্পেনে বসবাসরত বাংলাদেশিদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান স্পেনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মহাপরিচালক খাবিয়ের সালিদো ওরটিজ। এসময় বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন তিনি।  বিশেষ করে বিশ্ব বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবদানের কথা উল্লেখ করেন তিনি। ভবিষ্যৎ প্রবৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনার কথাও বলেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (লেবার উইং) মো. মোতাসিমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও স্পেনের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালককে নিয়ে স্বাধীনতা দিবসের কেক কাটেন রাষ্ট্রদূত।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু