22 C
আবহাওয়া
১:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বিমসটেক শীর্ষ সম্মেলন ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী

বিমসটেক শীর্ষ সম্মেলন ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী

'ভ্যাকসিন নিশ্চিতে কিছু দেশকে সহযোগিতা করার আহ্বান প্রধানমন্ত্রীর'

বিএনএ, ঢাকা: শ্রীলঙ্কায় বে-অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক)-এর পঞ্চম শীর্ষ সম্মেলন ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩০ মার্চ) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বসছে এ সম্মেলন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ‘বিমসটেক ’সম্মেলনে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যোগ দিলেও পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিরা কলম্বোতে সশরীরে উপস্থিত থাকবেন।

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, প্রধানমন্ত্রীসহ সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলনে ‘বিমসটেক সনদ’ সইয়ের প্রস্তাব করা হয়েছে। আশা করা হচ্ছে, সনদটি বিমসটেক ফোরামকে বাংলাদেশসহ বঙ্গোপসাগর এলাকাকে একটি টেকসই শান্তিপূর্ণ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করতে সাহায্য করবে।

১৯৯৭ সালে ৬ জুন বাংলাদেশসহ চারটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয় বিমসটেক। তবে বর্তমানে সাতটি সদস্য রাষ্ট্রের মধ্যে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আছে মিয়ানমার ও থাইল্যান্ড।

বিএনএ/ এ আর

 

 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু