24 C
আবহাওয়া
২:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নোয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নোয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বিএনএ নোয়াখালী: জমি সংক্রান্ত বিরোধের জেরে নোয়াখালী সদর উপজেলায় মোহাম্মদ আলী মনু (৩২) নামে  স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। সোমবার(২৯ মার্চ) রাতে নোয়াখালী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের দত্তবাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত  আলী মনু  পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের কাশিপুরের দত্তবাড়ী এলাকার মৃত আকবর আলীর ছেলে। তিনি নোয়াখালী শহর স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন।

এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত ইকবাল তার সহযোগীদের নিয়ে পলাতক রয়েছেন।

পরিবারের অভিযোগ, নিহত মনুর পরিবারের সঙ্গে তার চাচা ইকবালের সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধকে কেন্দ্র করে চাচা ইকবালের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সোমবার রাতে দত্তবাড়ি এলাকা থেকে মনুকে ধরে নিয়ে যান তার চাচা ইকবাল ও তার সহযোগীরা। এরপর দত্ত বাড়ির পাশে একটি দোকানে মনুকে আটকে রেখে বেধড়ক মারধর করে কুপিয়ে হত্যা করা হয়। পরে এলাকাবাসী তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুধারাম থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে