25 C
আবহাওয়া
১২:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

রাউজানে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

রাউজানে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) একঘণ্টার ব্যবধানে উপজেলার বিনাজুরী ও চিকদাইর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে চিকদাইর ইউনিয়নের করম আলী হাজী বাড়িতে পানিতে ডুবে তাহামনি আকতার নামে তিন বছরের শিশুকন্যার মৃত্যু হয়। তাহামনি ওই এলাকার মো. মহিউদ্দিনের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য জানে আলম বলেন, খেলতে খেলতে শিশু তাহামনি পরিবারের সদস্যদের অজান্তে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা উদ্ধার করে গহিরা জে. কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে দুপুর ১২টায় বিনাজুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে উত্তর লেলাংগারা গ্রামে পুকুরের পানিতে ডুবে মারা যায় অনুস্কা দে নামে দেড় বছরের এক শিশুকন্যা। সে ওই এলাকার ব্যবসায়ী সুমন দে‘র মেয়ে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রবীন্দ্র লাল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রতিবেশীরা জানায়, মা রান্নার কাজে ব্যস্ত ছিল। ঘরে খেলছিল মিশু অনুস্কা। খেলতে গিয়ে এক পর্যায়ে বাড়ির পেছনের পুকুরে পড়ে ডুবে যায়। পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!