28 C
আবহাওয়া
১২:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বেনামি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করায় অর্থদণ্ড

বেনামি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করায় অর্থদণ্ড


বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করছে বেনামি দুই ফার্মেসী (সাইনবোর্ড বিহীন)। সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলী চৌধুরীর বাজারে সেই দুই ফার্মেসীতেগুলোতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এ সময় ড্রাগ লাইসেন্স, ফার্মাসিস্ট লাইসেন্স না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ  ঔষধ রাখার অপরাধে দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২টি মামলায় ১৫হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ডিত দুই ব্যক্তি হলেন আব্দুল মালেক ও নেজাম উদ্দীন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, এই দুই ফার্মেসীর কোন নাম নাই। দীর্ঘদিন ধরে তারা মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করে আসছে। আমরা আজকে ভ্রাম্যমাণ আদলাতের মাধ্যমে দুই ফার্মেসীর মালিককে অর্থদণ্ড দিয়েছি। এ ধরনের অপরাধ না করতে এবং কাগজপত্র সব বিষয়ে ঠিক করার বিষয়ে সতর্ক করে আসছি।

বিএনএ/ এনামুল হক নাবিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে