22 C
আবহাওয়া
৯:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নবায়ন ইইউ’র

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নবায়ন ইইউ’র

ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)

বিএনএ বিশ্বডেস্ক :ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল শুক্রবার(২৭ জানুয়ারি)  রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা নবায়ন করেছে।  কিন্তু রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মস্কো পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব সংকোচনে সফল হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাশিয়ার বিরুদ্ধে বর্তমান নিষেধাজ্ঞা পরিস্থিতিকে নয়া বাস্তবতা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, মস্কো বিদেশি চাপের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা তাই তেমন কোনো প্রভাব ফেলছে না।

ল্যাভরভ আরও বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চালু থাকলে পরিস্থিতি কাটিয়ে ওঠার প্রক্রিয়াও অব্যাহত থাকবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ধারণা করা হয়েছিল ২০২২ সালের শেষ নাগাদ রাশিয়ার জিডিপি ১০ থেকে ২০ শতাংশ হ্রাস পাবে। কিন্তু বছর শেষে দেখা গেছে মাত্র ২.৫ শতাংশ হ্রাস পেয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!