23 C
আবহাওয়া
৬:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ২৭ জেলায় বাইছে শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন

২৭ জেলায় বাইছে শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন

২৭ জেলায় বাইছে শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন

বিএনএ ডেস্ক: মাঘের শীতে কাঁপছেন গ্রামাঞ্চলের অসহায়, দরিদ্র ও শ্রমজীবি মানুষ। কয়েকদিন ধরে দেশের বেশ কয়েকটি জেলায় সূর্যের দেখা মিলছে না। কুয়াশায় ঢাকা পড়ে আছে চারদিক। দুর্ঘটনা এড়াতে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

এরমধ্যে দেশে ২৭ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। ৯ জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই আছে। এতে বেড়েছে শীতের তীব্রতা। ফলে হাড়কাঁপানো শীতে জবুথবু জনজীবন। পঞ্চগড়, ঠাঁকুরগাঁও, কুড়িগ্রাম, দিনাজপুর, রাজশাহী রংপুর চুয়াডাঙ্গা, লালমনিরহাট এবং মৌলভীবাজারে শীতের দাপট বেশি। গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ। সেইসঙ্গে বোরো ধান রোপণের ভরা মৌসুমে তীব্র শীতে বিপাকে কৃষি শ্রমিকরা।

এই অবস্থায় রোববার (৩০ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশে বয়ে যাওয়া এই শৈত্যপ্রবাহ কয়েকদিন অব্যাহত থাকবে। রাঙ্গামাটি, ফেনী, মৌলভীবাজার, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল এবং ভোলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছে। এছাড়া, রংপুর ও রাজশাহী বিভাগের মোট ১৬টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ কয়েকদিন অব্যাহত থাকবে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পাবে। আগামি ৭২ ঘণ্টা রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই কারণে দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝরি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া, ময়মনসিংহে ১১ দশমিক ২, সিলেটে ১১ দশমিক ৯, রংপুরে ৯ দশমিক ২, খুলনায়  ১১ ডিগ্রি এবং বরিশালে ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুতুবদিয়াতে ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!