28 C
আবহাওয়া
৩:৪১ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহ কারাগার থেকে কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহ কারাগার থেকে কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহ কারাগার থেকে কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনএ, ঝিনাইদহঃ ঝিনাইদহ জেলা কারাগার থেকে মফিজ (৩৬) নামের এক কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে কারাগারের কর্তৃপক্ষ ওয়ার্ডের ৩ নং সেলের সৌচাগারে এই ঘটনা ঘটে।

কয়েদি মফিজ শৈলকুপার বাগুটিয়া গ্রামের মুজিবর রহমানের ছেলে। ২০২২ সালের ২১ জানুয়ারি  ২০১৬ সালের একটি যৌতুক মামলায় (মামলা নং সিআর ৮৪/২০১৬) ৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আসেন মফিজ। তিনি জেল খানার ভিতরে রান্নার চালিতে কাজ করত।

ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মো. রফিকুল ইসলাম জানান, “মফিজ (৩৬) নামের এক কয়েদি আত্মহত্যা করেছে। সে শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের মুজিবরের ছেলে। ১১টার দিকে টয়লেটের গ্রিলের সাথে গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় অন্য বন্দিরা তাকে দেখতে পেলে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ”

জেলার রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। এই ঘটনার পরে দায়িত্বশীল বিভিন্ন দপ্তর কারাগার পরিদর্শন করেছে বলে জানা গেছে।

বিএনএ/আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু