28 C
আবহাওয়া
৫:১১ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ফেনী পৌর নির্বাচন, বিএনএ সম্পাদকের সন্তোষ প্রকাশ

ফেনী পৌর নির্বাচন, বিএনএ সম্পাদকের সন্তোষ প্রকাশ

ফেনী পৌর নির্বাচন, বিএনএ সম্পাদকের সন্তোষ প্রকাশ

বিএনএ, ফেনী: ফেনী পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ নিউজ এজেন্সির (বিএনএ) সম্পাদক মিজানুর রহমান মজুমদার।

শনিবার (৩০ জানুয়ারী) অনুষ্ঠিত ফেনী পৌরসভার নির্বাচনে ফেনী পিটিআই কেন্দ্র ও লিটল এনজেলস্ কিন্ডার গার্টেন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে এ সন্তোষ প্রকাশ করেন। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহন মূলক হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
মিজানুর রহমান মজুমদার

বিএনএ সম্পাদক মিজানুর রহমান মজুমদার বলেন, এ পৌর নির্বাচন জনগণের স্বত:স্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল সন্তোষজনক এবং ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত। সামগ্রিক বিচারে এ নির্বাচন  অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়েছে। ফেনী পৌরসভার এ নির্বাচন একটা ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে, যার ইতিবাচক প্রভাব সবখানে পড়বে।

এ সময় বিএনএ সম্পাদকের সাথে উপস্থিত ছিলেন পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক এম, রবিউল হোসেন মজুমদার বাবু ও বিএনএ’র ফেনী জেলা প্রতিনিধি ও ফেনী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন।

এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী।

বিএনএ/এবিএম নিজাম উদ্দিন,ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু