21 C
আবহাওয়া
৪:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

বিএনএ, ক্রীড়াডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড  (বিসিবি)।  শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে চূড়ান্ত এ স্কোয়াড ঘোষণা করা হয়।

এবার দলে ডাক পেয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ ও ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরী রাব্বি। দলে ফিরে এসেছেন সাদমান ইসলাম ও সাকিব আল হাসান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টটি শুরু হবে আগামী ৩ ফেব্রুয়ারি। আর ১১ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।

ঘোষিত বাংলাদেশের টেস্ট দল:
মোমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসাইন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু