29 C
আবহাওয়া
১১:৫২ অপরাহ্ণ - জুন ১৬, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত আমির

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত আমির


বিএনএ, ঢাকা: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অবস্থিত ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলীর কাছে জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম।

এর আগে গত ২৫ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল ডা. শফিকুর রহমানের পক্ষে আগারগাঁওয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

প্রসঙ্গত, আজ ২৯ ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ