31 C
আবহাওয়া
৪:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আওয়ামী লীগের প্রার্থী হবেন মাহি

আওয়ামী লীগের প্রার্থী হবেন মাহি

মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা মাহিয়া মাহি। চলচ্চিত্রের নিয়মিত কাজ করলেও এখন বেশি মনোযোগী সংসার আর রাজনীতি নিয়ে। সম্প্রতি রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন তিনি।

গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে বিয়ের পর মাহিকে আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সক্রিয় দেখা যায়। এদিকে মাহিকে এমপি হিসেবে দেখতে চান এমন একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।

জানা গেছে, তিনি এমপি নির্বাচন করতে যাচ্ছেন। ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসন থেকে আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন সংগ্রহ করবেন মাহি।

বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর বিকেলে ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয় থেকে ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের জন্য মনোনয়ন কিনবেন তিনি।

মাহি বলেন, ‘আমার জন্য দোয়া করবেন।আমি ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছি। যে স্বপ্ন নিয়ে রাজনীতিতে আমার পদার্পণ আল্লাহ যেন আমার সেই স্বপ্ন পূরণ করেন। আমি মানুষের জন্য কাজ করতে চাই। নারী ও শিশুদের জন্য নিজেকে নিয়োজিত রাখতে চাই।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী