20 C
আবহাওয়া
৩:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গু: আরও ৫ মৃত্যু, হাসপাতালে ৯৫৯

ডেঙ্গু: আরও ৫ মৃত্যু, হাসপাতালে ৯৫৯

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৭ জন হাসপাতালে ভর্তি

বিএনএ, ঢাকা: গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৯ জন। সব মিলিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১১ হাজার ১৪ জন। বুধবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচ জন। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৬১৫ জনের মৃত্যু হল। মৃতদের মধ্যে ঢাকায় ৯৩৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৬৮১ জন।

বুধবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৩ হাজার ৫৮৭ জন রোগী। তাদের মধ্যে ৯৭৪ জন ঢাকায় এবং ২ হাজার ৬১৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। আর ২৯ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৮৩৯ জন রোগী এবং মৃত্যু হয়েছে ২৬৭ জনের।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা