31 C
আবহাওয়া
৩:৫১ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ৬১ নেতাকে শোকজ করল বিএনপি

৬১ নেতাকে শোকজ করল বিএনপি


বিএনএ, ঢাকা : দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় ৬১ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দিয়েছে বিএনপি।  বৃহস্পতিবার (০২ মে) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এ চিঠি পাঠানো হয়।

সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ার কারণে তাদের বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, যথাযথ কারণ দেখিয়ে তার লিখিত জবাব ৪৮ ঘণ্টার মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে। সন্তোষজনক জবাব না দিলে তাদের বহিষ্কার করা হবে।

শোকজ চিঠি পাওয়া ৬১ নেতার মধ্যে ২৫ জন চেয়ারম্যান পদে, ২০ জন ভাইস চেয়ারম্যান পদে এবং ১৬ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

চিঠিতে জানানো হয়েছে, ১৫ এপ্রিল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ নেতারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২১ মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন।

তারা প্রার্থিতা প্রত্যাহার করেননি। বিএনপির নেতা হিসেবে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী