26 C
আবহাওয়া
৭:০৬ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান মারা গেছেন

সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান মারা গেছেন


বিএনএ, ঢাকা: সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা ‌যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী শাহরুখ রহমান। তিনি জানান, সকাল সাড়ে ১০টায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ওয়ালিউর রহমান।

তার নামাজে জানাজা বাদ মাগরিব ধানমন্ডি ৭ নং রোড সংলগ্ন বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হবে।

ওয়ালিউর রহমান ১৯৪২ সালের ২৬ ডিসেম্বর ঝিনাইদহ জেলার শৈলকূপায় কাঁচেরকোল গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানের ফরেন সার্ভিসের চাকরি ছেড়ে মুজিবনগর সরকারে যোগদান করেন।

বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ও নেতৃত্বে ওয়ালিউর রহমান বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সদস্যপদ অর্জন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনি জিয়াউর রহমানের রোষানলে পরেন এবং এক পর্যায়ে তাকে ওএসডি করা হয়।

প্রধান কারণ দেখানো হয় তিনি বঙ্গবন্ধু নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৯৭৫ সালের সেপ্টেম্বর মাসের ১৩ এবং ১৭ তারিখে বিলিয়ায় দুইটি সেমিনারের আয়োজন করেন।

‘জেনারেলদের রাজনীতি এবং রাজনৈতিক হত্যাকাণ্ড“ শীর্ষক ওই সেমিনারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়। রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান তখন বিলিয়ার আজীবন সদস্য। এ সময় বিলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রদূত কামরুদ্দিন আহমেদকে নিয়ে তিনি সেমিনারের আয়োজন করেন।

সামরিক স্বৈরাচারী শাসক জেনারেল জিয়াউর রহমান ওয়ালিউর রহমানকে ওএসডি করেছিলেন এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে মুক্তিযুদ্ধের প্রতি অন্যায় এবং ব্যক্তি হিংসা চরিতার্থে ওয়ালিউর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি থেকে অব্যাহতি দিয়েছিলেন। এরপর তিনি কোর্টের মাধ্যমে চাকরি ফেরত পান।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু