30 C
আবহাওয়া
১০:৫৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ওমক্রিন, ব্রাহ্মণবাড়িয়ায় ৭ বাড়িতে লাল পতাকা টাঙানোর সিদ্ধান্ত

ওমক্রিন, ব্রাহ্মণবাড়িয়ায় ৭ বাড়িতে লাল পতাকা টাঙানোর সিদ্ধান্ত

ওমক্রিন, ব্রাহ্মণবাড়িয়ায় ৭ বাড়িতে লাল পতাকা টাঙানোর সিদ্ধান্ত

বিএনএ ব্রাহ্মণবাড়িয়া: ভয়ংকর ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কায় জরুরি বৈঠক করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা করোনা কমিটি। সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে সিদ্ধান্ত হয় যে, সাউথ আফ্রিকা থেকে আগত ব্রাহ্মণবাড়িয়ার ৭ নাগরিকের বাড়িতে প্রাথমিক নিরাপত্তা পদক্ষেপ হিসেবে লাল পতাকা টাঙানো হবে। তাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেয়া হয়। সেইসঙ্গে আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল যাত্রী পারাপারে ও কঠিনভাবে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ জারি করা হয়েছে। পাশাপাশি রেজিস্ট্রেশনকৃত ২ লাখ লোককে দ্রুত টিকা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেয়ার কথাও জানানো হয়।

জেলা প্রাশাসক হায়াত-উদ-দৌলা-খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত করোনা কমিটির বৈঠকে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. একরামুল্লাহ, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি।

সভা সূত্রে জানা গেছে, সম্প্রতি সাউথ আফ্রিকা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে ১ জন, কসবার ৩ জন, নবীনগরের ১ জন ও সদর উপজেলার ২ জন বাসিন্দা দেশে এসেছেন। তাদের ব্যাপারে দ্রুত অনুসন্ধান চালানো হয়। এরপর হোম কোয়ারেন্টিনে নিশ্চিতসহ লাল পতাকা টাঙানোর সিদ্ধান্ত হলো।

বিএনএনিউজ/গোলাম সরোয়ার,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ