28 C
আবহাওয়া
৫:৫২ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » দেশের সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

দেশের সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ জব্দ

বিএনএ, ঢাকা: বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ায় দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। যেসব দেশে করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে সেসব দেশে যাত্রীদের আসা-যাওয়ায় নিষেধাজ্ঞা জারিসহ চারটি সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

রোববার (২৮ নভেম্বর) জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৪৮তম সভায় সুপারিশের পর এই সতর্কতা জারি করা হয়।এসময় আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ না থাকলেও যারা ওইসব দেশগুলো থেকে ট্রানজিট নিয়ে দেশে আসবে, তাদের স্ক্রিনিংয়ের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘এরই মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের সঙ্গেও সতর্কতা ব্যবস্থা নিয়ে কথা বলেছি। পাশাপাশি স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমদের যেসব নির্দেশনা দেওয়া হবে, আমরা সেগুলো বাস্তবায়ন করব। আফ্রিকার দেশগুলো থেকে ট্রানজিট নিয়ে বাংলাদেশে প্রবেশ করা প্রত্যেককে স্ক্রিনিংয়ের আওতায় আনা হবে। যাত্রীদের প্রতি অনুরোধ তারা যেন অন্তত নিজের পরিবারের কথা চিন্তা করে হলেও সতর্ক হন। এছাড়াও বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে তাদের সরকারের নির্দেশনাগুলো মেনে চলার অনুরোধ করছি।’

উল্লেখ, গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন এই ধরনটি প্রথম শনাক্ত হয়।একদিন পরই এই ধরনকে ‘ওমিক্রন’ নাম দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু