32 C
আবহাওয়া
৩:২৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নিজস্ব প্রযুক্তির কার্গো বিমান তৈরি করল ইরান

নিজস্ব প্রযুক্তির কার্গো বিমান তৈরি করল ইরান


বিএনএ, বিশ্বডেস্ক : ১৫ বছরের চেষ্টার নিজস্ব প্রযুক্তিতে কার্গো বিমান তৈরিতে সফল হলো ইরান। এর মধ্য দিয়ে দেশটি পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজস্ব প্রযুক্তিতে বিমান শিল্পে আরেকটা দৃষ্টান্ত স্থাপন করলো। খবর ইরানের প্রেস টিভি।

বলা হয়েছে, ইরান তাদের নিজস্বভাবে তৈরি কার্গো বিমান সিমোর্গ এর আনুষ্ঠানিক পরীক্ষামূলক ফ্লাইট শুরু করেছে। এই বিমানটি ইরানের কার্গো বিমান বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে।

মঙ্গলবার ইরানের মধ্যাঞ্চলীয় শহর শাহিন শাহরের একটি এয়ারফিল্ডে দেশটির প্রতিরক্ষা ও পরিবহন মন্ত্রণালয়ের উপ-প্রধানদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে সিমোর্গ এর এই পরীক্ষা শুরু হয়।

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে, দেশটির বিমান বহরে যোগদানের চূড়ান্ত অনুমতি পেতে হলে সিমোর্গকে বিভিন্ন পরিস্থিতিতে মোট ১০০ ঘণ্টা পরীক্ষামূলক ফ্লাইট সফলভাবে সম্পন্ন করতে হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত