বিএনএ, ঢাকা: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে, কিন্তু জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল, যা সবার আগে বাস্তবায়ন করা জরুরি।
বুধবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা ও প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।
ডা. তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জামায়াত, এনসিপি সহ বেশ কয়েকটি দলই মনে করে—একটি বিশেষ আদেশের মাধ্যমে গণভোট আয়োজন করা এখন সময়ের দাবি। তিনি বলেন, “এনসিসি যে প্রস্তাব দিয়েছে, তা দ্রুত কার্যকর করতে হবে এবং সেই আদেশের ওপর ভিত্তি করেই গণভোট আয়োজন করা উচিত।”
এ সময় তিনি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন। বলেন, “প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী, বিজিবি, র্যাবসহ সব বাহিনীর স্থায়ী অবস্থান নিশ্চিত করা প্রয়োজন।”
বিএনএ/ ওজি
![]()

