28 C
আবহাওয়া
৪:১৭ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার মারা গেছেন

সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার মারা গেছেন

জিনাত

বিএনএ ডেস্ক: সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জিনাতুন নেসা তালুকদার মারা গেছেন। তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

রোববার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

জিনাতুন নেসা তালুকদারের ছেলে মাহমুদ হাসান ফয়সল সজল বলেন, ‘আম্মা অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। ঢাকায় হাসপাতালে নিয়ে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ভোরে তিনি মারা যান।’

তিনি জানান, আগামীকাল (সোমবার) বাদ জোহর রাজশাহী নগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাজশাহী নগরীর হেতমখাঁ গোরস্তানে দাফন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদার ১৯৯৭ সালে তৎকালীন রাজশাহীর বাগমারা-মোহনপুর সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হন। পরে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু