32 C
আবহাওয়া
১০:৫৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » সৌদি আরবে ৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন

সৌদি আরবে ৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন

সৌদি আরবে ৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন

বিএনএ ডেস্ক:সৌদি আরবের দক্ষিণাঞ্চলে পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন।সৌদি নেতৃত্বাধীন জোট বৃহস্পতিবার (২৮ অক্টোবর)এ তথ্য জানায়।
জোট জানায়,সৌদি আরবের দক্ষিণের জিযান এলাকায় এ হামলা হয়েছে। তবে তারা পাঁচটি ক্ষেপণাস্ত্রই আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে ।।

ইয়েমেনের সেনাবাহিনী ও আনসারুল্লাহর নেতৃত্বাধীন গণপ্রতিরোধ কমিটি এর আগে ঘোষণা করেছে, তাদের ভূখণ্ডে যতদিন সৌদি জোটের হামলা অব্যাহত থাকবে ততদিন তারাও সৌদি আরবের নানা অবস্থানে পাল্টা হামলা চালিয়ে যাবে। এর আগে তাদের হামলায় পাল্টা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সৌদি আরবের।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এতে সহযোগিতা দিচ্ছে আমেরিকা ও তার মিত্র দেশগুলো। এছাড়া ইয়েমেনের ওপর স্থল, জল ও আকাশ পথে অবরোধ আরোপ করে রাখা হয়েছে।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা