24 C
আবহাওয়া
৮:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » আজকের শিশুরাই আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়বে : মিজানুর রহমান মজুমদার

আজকের শিশুরাই আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়বে : মিজানুর রহমান মজুমদার

আজকের শিশুরাই আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবে : মিজানুর রহমান মজুমদার

বিএনএ, ফেনী:  ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও পোর্টল্যান্ড গ্রুপের এমডি, বিশিষ্ট শিল্পপতি মিজানুর রহমান মজুমদার বলেছেন,আজকের শিশুরা দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। সেভাবেই তাদেরকে গড়ে তোলা হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে  ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী তৌহিদ একাডেমী আয়োজনে অভিভাবক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি, লেখাপড়া করিয়ে আমাদের সন্তানদের যুগোপোযোগী করে গড়ে তোলার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের ব্যাপারে খুবই আন্তরিক।

চাঁদগাজী তৌহিদ একাডেমীর সভাপতি ও ৫ নং মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে ও পরিচালক আজিজুল হক আজিমের সঞ্চালনায় এতে শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিএনএ/এবিএম নিজাম উদ্দীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে