24 C
আবহাওয়া
৬:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

বিএনএ, ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম মো. আনিসুর রহমান (৬০)।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে আনিসুর কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে নেওয়া হয় কিডনি হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলে।

ঢাকা মেডিকেলে নিয়ে আসা কারারক্ষী মো. আসাদুজ্জামান বলেন, আনিসুর রহমান কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

কারারক্ষী আরও জানান, মৃত আনিসুর রহমানের বাবার নাম আবু বকর সিদ্দিক। তার কয়েদি নম্বর ৮৫৮৭/এ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে