23 C
আবহাওয়া
৮:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মেক্সিকোতে বন্দুক হামলায় ৬ পুলিশ কর্মকর্তা নিহত

মেক্সিকোতে বন্দুক হামলায় ৬ পুলিশ কর্মকর্তা নিহত


বিএনএ বিশ্বডেস্ক : মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য জাকাতেকাসে স্থানীয় সময় বুধবার (২৮ সেপ্টেম্বর) এ হামলার ঘটনা ঘটে।ফরাসি বার্তা সংস্থা এএফপি  বৃহস্পতিবার(২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ক্যালেরা দে ভিক্টর রোজালেসের একটি ক্রীড়া কেন্দ্রে প্রশিক্ষণের সময় পাঁচ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থলে পৌঁছানোর পর আরও দুই কর্মকর্তা গুলিবিদ্ধ হন। এদের মধ্যে একজন পরে মারা যান।

জাকাতেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল এটিকে কাপুরুষোচিত হামলা হিসেবে আখ্যা দিয়েছেন।

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে জাকাতেকাসে সহিংসতা বেড়েছে। গত জানুয়ারিতে জাকাতেকাস রাজ্যের গভর্নরের প্রাসাদের সামনে পরিত্যক্ত একটি গাড়িতে ১০টি মরদেহ পাওয়া যায়।২০০৬ সালে সরকার মাদকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনাবাহিনী মোতায়েন করার পর থেকে দেশজুড়ে তিন লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার