22 C
আবহাওয়া
৭:৪১ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাউজানে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মোটরসাইকেল আরোহী নিহত

বিএনএ, রাউজান(চট্টগ্রাম ):  চট্টগ্রামের রাউজানে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. মোরশেদ ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  বুধবার(২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মাইজ্জা মিয়ার ঘাটায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় তৌহিদুল ইসলাম সুমন (২৮) নামে আরও এক যুবক আহত হয়েছেন।

নিহত মোরশেদ ইসলাম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। আহত সুমন একই এলাকার আজিজির রহমানের ছেলে।

স্থানীয় সূত্র মতে, মোটর সাইকেলযোগে চট্টগ্রাম নগরী থেকে বাগোয়ান আসার পথে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মাইজ্জে মিয়ার ঘাটা এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান প্রবাস ফেরত মোরশেদ আলম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পাঠিয়েছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আহত সুমন বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।’

 

 

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা