28 C
আবহাওয়া
৫:২৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রীর জন্মদিনে তারকাদের আয়োজন

প্রধানমন্ত্রীর জন্মদিনে তারকাদের আয়োজন

প্রধানমন্ত্রীর জন্মদিনে তারকাদের আয়োজন

বিএনএ, ঢাকা : বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

প্রধানমন্ত্রীর জন্মদিনে আয়োজনের অংশ হিসেবে এফডিসিতে শিল্পী সমিতির উদ্যোগে কোরআন খতম, দোয়ার আয়োজন ও বৃক্ষরোপণ করা হয়। এরপর শিল্পী ও চলচ্চিত্রের অন্যান্য কলাকুশলীদের উপস্থিতিতে কাটা হয় কেক।
চলচ্চিত্র শিল্পী সমিতি সভাপতি মিশা সওদাগর বলেন, ‘আমাদের শিল্পী সমিতির ছোট্ট একটা প্রয়াস ছিলো প্রধানমন্ত্রী জন্মদিন পালন করা। তিনি বাংলাদেশের সংস্কৃতিকে যেভাবে লালন করে গেছেন এমনভাবে কোনো প্রধানমন্ত্রীকে দেখিনি। আমরা তার কাছে কৃতজ্ঞ। আমরা তার জন্য দোয়া করি-আল্লাহ প্রধানমন্ত্রীকে নেক হায়াত দান করুক।’
এসময় উপস্থিত ছিলেন নির্মাতা কাজী হায়াৎ, মিশা সওদাগর, অঞ্জনা সুলতানা, ওমর সানী, জায়েদ খান, অরুণা বিশ্বাস, ডিপজল, বিপাশা কবির, টাঙ্গুয়া, শ্রাবণ শাহসহ আরও অনেকে।

চলচ্চিত্র শিল্পী সমিতি সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আজ আমাদের খুশির দিন। কারণ, আজ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শুভ জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে চলচ্চিত্র শিল্পী সমিতি দিনব্যাপী অনেক কর্মসূচি পালন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্র শিল্পীদের দুই হাত ভরে দিয়েছেন। আমরা তার জন্য দোয়া মন ভরে করি।’

বিএনএনিউজ/রিপন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি