24 C
আবহাওয়া
১২:১৯ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » যান্ত্রিক ত্রুটিতে নাসার রকেট উৎক্ষেপণ বাতিল

যান্ত্রিক ত্রুটিতে নাসার রকেট উৎক্ষেপণ বাতিল

নাসার রকেট উৎক্ষেপণ বাতিল

বিএনএ ডেস্ক: যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয়েছে সংস্থা নাসার স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) নামে একটি রকেট উৎক্ষেপণ। আগামী ২ সেপ্টেম্বর উৎক্ষেপণের নতুন তারিখ ঠিক করা হতে পারে।

সোমবার (২৯ আগস্ট) যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এ তথ্য জানিয়েছে। বিবিসি জানায়, এসএলএস নাসার তৈরি এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ও বড় মহাকাশ যান। চাঁদে মানবজাতির অবতরণের ৫০ বছর পর আবার মানুষকে চাঁদে নিয়ে যাওয়ার এই প্রকল্পটির নাম আর্টেমিস।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এসএলএস রকেটটি উৎক্ষেপণ করার কথা ছিল।

এদিকে এই রকেট একটি ক্যাপসুল বহন করবে। ক্যাপসুলটির নাম দেয়া হয়েছে ওরাইয়ন। এই ওরাইয়ন চাঁদের চারপাশে পরিভ্রমণ করবে।

তবে এই যাত্রায় কোনো মানুষ থাকবে না। সবকিছু পরিকল্পনামাফিক হলে পরবর্তী মিশনগুলোতে মহাকাশচারীরা যোগ দেবেন।

নাসার এক্সপ্লোরেশন সিস্টেমস ডেভেলপমেন্টের সহযোগী প্রশাসক জিম ফ্রি বলছেন, পর্যালোচনা থেকে নেতিবাচক কিছু পাওয়া যায়নি। উৎক্ষেপণে নিজেদের মধ্যে কোনো ভিন্নমতও তৈরি হয়নি।তবে শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির কারণে এসএলএস-এর উৎক্ষেপণ বাতিল করে দিতে হয়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার